সুপ্রভাত ঢাকা

ফিরলেন নাঈম শেখ, প্রথমবার জাতীয় দলে রবিন; ব্যাখ্যা প্রধান নির্বাচকের

ফিরলেন নাঈম শেখ, প্রথমবার জাতীয় দলে রবিন; ব্যাখ্যা প্রধান নির্বাচকের
ফিরলেন নাঈম শেখ, প্রথমবার জাতীয় দলে রবিন; ব্যাখ্যা প্রধান নির্বাচকের

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্ট চলাকালীন সময়ে গোড়ালির ইনজুরির কারণে ছিটকে গেছেন সাদমান ইসলাম। সেই চোটে তাকে মাঠের বাইরে থাকতে হবে মাসের বেশি সময়। যে কারণে দক্ষিণ আফ্রিকা সফরে খেলা হচ্ছে না তার। নতুন করে আফ্রিকা টেস্টের বিবেচনাতে ছিলেন কয়েকজন ওপেনার।

এরমধ্যে মাহফিজুল ইসলাম রবিন ছিলেন সবার আগে। এবার তাকে নিয়েই দল ঘোষণা করল বিসিবি। প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমনও জানালেন রবিনকে দলে নেওয়ার কারণ, 'অনেক দিন ধরেই আমরা একজন ডানহাতি ওপেনার খুঁজছি, মাহফিজুলকে দেখে মনে হচ্ছে সে প্রস্তুত। এই রিস্কটা নিতেই হতো। যেহেতু 'এ' দলের হয়ে সাউথ আফ্রিকায় সে ভালো করেছে, তাই স্কোয়াডে রাখা হয়েছে।'

নাঈম শেখের টেস্টে ফেরা নিয়ে বাশার বলেন, 'সৌম্য সরকারের ব্যাপারটা স্বীকার করছি, তাকে দলে নিয়েছিলাম ওপেনার হিসেবে। তাকে আমরা সুযোগ দিতে পারিনি। তবে তার বর্তমান ফর্ম নিয়ে আমরা চিন্তিত।'

'সাউথ আফ্রিকা সিরিজে ইনজুর্ড সাদমান নেই। জয়কে নিয়ে ভেবেছিলাম তবে জয়ও ইনজুরিতে। নাঈম শেখকে নেওয়া হয়েছে, সে ফর্মে আছে। আরেকজন ওপেনার মাথায় ছিল। মাহমুদুল হাসান জয় আনফরচুনেটলি, গতকাল বিকেলে মেডিকেল কারণে রুলড আউট হয়ে যায়।'