সুপ্রভাত ঢাকা

ইতিহাস গড়ে ৭ হাজার রানের মাইলফলক মুশফিকের

ইতিহাস গড়ে ৭ হাজার রানের মাইলফলক মুশফিকের
ইতিহাস গড়ে ৭ হাজার রানের মাইলফলক মুশফিকের

বাংলাদেশের টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন মুশফিকুর রহিম। প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে সাদা পোশাকের ক্রিকেট ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন অভিজ্ঞ এই ক্রিকেটার।

সোমবার (৯ নভেম্বর) চলমান সিলেট টেস্টে বাংলাদেশ দলের দ্বিতীয় ইনিংসের ২০তম ওভারে ওয়ারিক্যানের বলে সিঙ্গেল নিয়ে এই কীর্তি গড়েন মুশফিক।

বাংলাদেশের হয়ে টেস্টে সর্বোচ্চ রানের মালিকও মুশফিক। তার ধারেকাছে নেই আর কেউ। তালিকার দ্বিতীয় স্থানে থাকা মুমিনুল হক করেছেন ৫ হাজার ২৯৩ রান। ৫ হাজার ১৩৪ রান নিয়ে তৃতীয় স্থানে আছেন বর্তমান বিসিবি সভাপতি তামিম ইকবাল খান।