সুপ্রভাত ঢাকা

যুক্তরাষ্ট্রের কাঁচা তুলা প্রতিনিধি দলের কারখানা পরিদর্শন

যুক্তরাষ্ট্রের কাঁচা তুলা প্রতিনিধি দলের কারখানা পরিদর্শন
যুক্তরাষ্ট্রের কাঁচা তুলা প্রতিনিধি দলের কারখানা পরিদর্শন

হবিগঞ্জের মাধবপুরে সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্রের কাঁচা তুলা প্রতিনিধি দলের সদস্যরা।

রবিবার (২০ সেপ্টেম্বর) তারা কারখানার বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং উৎপাদন কার্যক্রম, পণ্যের গুণগত মান ও মাননিয়ন্ত্রণ ব্যবস্থা সম্পর্কে ধারণা নেন।

পরিদর্শনকারী প্রতিনিধি দলে ছিলেন কটন ইউএস-এর কনসালট্যান্ট মি. জর্জ (Mr. Goerge) এবং আতিয়া কনসালটিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মি. আরসালান আলী (Mr. Arsalan Ali) ।

এ সময় প্রতিনিধি দলের সদস্যরা সায়হাম গ্রুপের উৎপাদন প্রক্রিয়া, মাননিয়ন্ত্রণ ব্যবস্থা, ব্যবস্থাপনা এবং সামগ্রিক উৎপাদন সক্ষমতা পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে প্রতিনিধি দলের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন সায়হাম কটন মিলস ও সায়হাম ডেনিমসের ব্যবস্থাপনা পরিচালক এবং বিকেএমইএর পরিচালক শিল্পপতি সৈয়দ ইশতিয়াক আহমেদ। এ সময় কারখানার উৎপাদন কার্যক্রম, পণ্যের গুণগত মান ও আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

সংশ্লিষ্টরা জানান, বিশ্বের ২৬টি প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের কাঁচা তুলার একটি বিশেষ তালিকায় স্থান পেয়েছে। ওই তালিকায় বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান হিসেবে সায়হাম গ্রুপের অন্তর্ভুক্তি প্রতিষ্ঠানটির জন্য গুরুত্বপূর্ণ অর্জন।

তাদের মতে, দুই দশকেরও বেশি সময় ধরে গুণগত মান, দক্ষতা, নির্ভরযোগ্যতা ও আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে সায়হাম গ্রুপ দেশের বস্ত্র ও সুতা উৎপাদন খাতে কার্যক্রম পরিচালনা করছে। আন্তর্জাতিক মান বজায় রাখার কারণে প্রতিষ্ঠানটি বৈশ্বিক বাজারেও নিজেদের অবস্থান তৈরি করেছে।

বাংলাদেশের মাটিতে গড়ে ওঠা একটি প্রতিষ্ঠান বিশ্বের নির্বাচিত ২৬টি প্রতিষ্ঠানের তালিকায় স্থান পাওয়াকে সায়হাম গ্রুপের পাশাপাশি দেশের বস্ত্র ও সুতা উৎপাদন শিল্পের জন্যও গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।