রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২ হাজার ৯২৩টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এ সময় ৬২২টি গাড়ি ডাম্পিং এবং ৩৭৪টি গাড়ি রেকার করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় দিনব্যাপী অভিযান চালিয়ে এসব মামলা করা হয়।
ডিএমপির তথ্যমতে, ট্রাফিক-রমনা বিভাগে ১৪টি বাস, ৬টি কাভার্ডভ্যান, ৬টি সিএনজি ও ৩৬টি মোটরসাইকেলসহ মোট ১২৮টি মামলা করা হয়েছে।
ট্রাফিক-লালবাগ বিভাগে ১৫টি বাস, ১৬টি ট্রাক, ১টি কাভার্ডভ্যান, ১৪টি সিএনজি ও ৭৬টি মোটরসাইকেলসহ মোট ১৬৮টি মামলা করা হয়।
ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৫টি বাস, ৩টি ট্রাক, ২৪টি কাভার্ডভ্যান, ৬০টি সিএনজি ও ১৭০টি মোটরসাইকেলসহ মোট ৩২৭টি মামলা করা হয়েছে।
ট্রাফিক-ওয়ারী বিভাগে ২২টি বাস, ৩৭টি ট্রাক, ৪৭টি কাভার্ডভ্যান, ৯৫টি সিএনজি ও ১৬৫টি মোটরসাইকেলসহ মোট ৪৮২টি মামলা করা হয়েছে।
এ ছাড়া ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৬টি বাস, ২টি ট্রাক, ৮টি কাভার্ডভ্যান, ৩৫টি সিএনজি ও ৯০টি মোটরসাইকেলসহ মোট ২১১টি মামলা করা হয়।
ট্রাফিক-মিরপুর বিভাগে ৩৪টি বাস, ৩৮টি ট্রাক, ৫২টি কাভার্ডভ্যান, ৬০টি সিএনজি ও ১৭১টি মোটরসাইকেলসহ মোট ৫০৫টি মামলা করা হয়েছে।
ট্রাফিক-উত্তরা বিভাগে ৪৭টি বাস, ১৪টি ট্রাক, ৩০টি কাভার্ডভ্যান, ৬২টি সিএনজি ও ২৭২টি মোটরসাইকেলসহ মোট ৬২৩টি মামলা করা হয়েছে।
ট্রাফিক-গুলশান বিভাগে ৩২টি বাস, ১২টি ট্রাক, ১৯টি কাভার্ডভ্যান, ৩১টি সিএনজি ও ১৪৫টি মোটরসাইকেলসহ মোট ৪৭৯টি মামলা করা হয়েছে।
অভিযানকালে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে মোট ৬২২টি গাড়ি ডাম্পিং এবং ৩৭৪টি গাড়ি রেকার করা হয়েছে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএমপি।

