সুপ্রভাত ঢাকা

টাঙ্গাইলে শ্রমিক দলের মিছিল ও সমাবেশ

টাঙ্গাইলে শ্রমিক দলের মিছিল ও সমাবেশ
টাঙ্গাইলে শ্রমিক দলের মিছিল ও সমাবেশ

দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইলে মিছিল ও সমাবেশ করেছে শ্রমিক দল।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে জেলার নিরালা মোড় কেন্দ্রীয় শহীদ মিনারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি আবু সাঈদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক এ কে এম মুনিরুল হক মুনীর।

এ সময় জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জিয়াউল হক শাহীন, অমল ব্যানার্জী, ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ভিপি নুরুল ইসলামসহ বিএনপি ও শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে নেতাকর্মীরা একটি মিছিল বের করেন।