সুপ্রভাত ঢাকা

শেরপুরে নানাবাড়ি বেড়াতে এসে ট্রলিচাপায় শিশুর মৃত্যু

শেরপুরে নানাবাড়ি বেড়াতে এসে ট্রলিচাপায় শিশুর মৃত্যু
শেরপুরে নানাবাড়ি বেড়াতে এসে ট্রলিচাপায় শিশুর মৃত্যু

শেরপুরে নানাবাড়ি বেড়াতে এসে ইটবোঝাই ইঞ্জিনচালিত ট্রলিচাপায় আবিদ হাসান (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শেরপুর-ময়মনসিংহ মহাসড়কের শহরের নবীনগর জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবিদ সদর উপজেলার সাপমারী এলাকার মিলন মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মায়ের সঙ্গে নবীনগর এলাকায় নানাবাড়ি বেড়াতে এসেছিল আবিদ। বুধবার মসজিদের পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় ইটবোঝাই ট্রলিটির ডালা ভেঙে ইট রাস্তায় পড়ে যায়। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে ট্রলিচাপায় ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত ট্রলিটি জব্দ করা হয়েছে। নিহত শিশুর মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।