সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় ঢাকা থেকে ১০টি ফ্লাইট স্থগিত করা হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ৩ হাজার ৪৩১ জন যাত্রী। যাত্রীদের ভোগান্তি কমাতে এয়ার অপারেটরদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী হলেন এম রশিদুজ্জামান মিল্লাত।
সোমবার (১২ অক্টোবর) সচিবালয়ে এক সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, যাত্রীদের যাতে ভোগান্তি কম হয়, ভোগান্তি তো অবশ্যই হচ্ছে সব জায়গায় হচ্ছে; এয়ার অপারেটর যারা আছে তাদেরকে টেক কেয়ার করার জন্য আমরা নির্দেশনা দিয়েছি, তাদের যতটুকু সম্ভব যাতে যাত্রী ভোগান্তি কম হয়।
আগে যাতে জানিয়ে দেওয়া হয় এবং যারা এসেছে তাদের ভোগান্তি যতটুকু সম্ভব তাদের দ্বারা কমানো, এটার জন্য তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছ।

