সুপ্রভাত ঢাকা

ফরিদপুরে কৃতি শিক্ষার্থীদের বিএনপির সংবর্ধনা

ফরিদপুরে কৃতি শিক্ষার্থীদের বিএনপির সংবর্ধনা
ফরিদপুরের আলফাডাঙ্গায় এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে উপজেলা ও পৌর বিএনপি

ফরিদপুরের আলফাডাঙ্গায় ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে উপজেলা ও পৌর বিএনপি।

শনিবার (৩ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা হলরুমে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংসদে সংরক্ষিত নারী আসনের সদস্য হেলেন জেরিন খাঁন।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম।

উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া আব্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুর জামাল খসরু ও হাসিবুল হাসান হাসিবের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রায়হানুর রহমান, থানর ওসি সোহেল সারোয়ার, গ্রাম বাংলা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি রেজওয়ান আহমেদ, পৌর বিএনপির সভাপতি রবিউল হক রিপন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ সিকদার, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনির, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রহমান, দপ্তর সম্পাদক ফারুখ হোসেন কাজল, ছাত্রদলের আহবায় সোহেল শরিফ প্রমুখ।