সুপ্রভাত ঢাকা

ফকিরহাটে জামায়াতের উপজেলা কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন

ফকিরহাটে জামায়াতের উপজেলা কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন
বাগেরহাটের ফকিরহাটে উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ের ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করে দোয়া করেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান

বাগেরহাটের ফকিরহাটে উপজেলা জামায়াতে ইসলামীর নিজস্ব জমিতে দলীয় কার্যালয়ের ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টায় ফকিরহাট কারামাতিয়া ডিগ্রি মাদ্রাসার কাছে ক্রয় করা জমিতে এ ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান।

ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট মাওলানা আব্দুল ওয়াদুদ, সেক্রেটারি শেখ মোহাম্মদ ইউনুস, সহকারী সেক্রেটারি মাওলানা মিজানুর রহমান মল্লিক ও অ্যাডভোকেট মুস্তাইন বিল্লাহ, ফকিরহাট উপজেলা জামায়াতের আমির মাওলানা এবিএম তৈয়াবুর রহমান, সেক্রেটারি শেখ আবুল আলা মাসুমসহ জামায়াতের নেতৃবৃন্দ।