সুপ্রভাত ঢাকা

ফকিরহাটে বনবিভাগের অভিযান, উদ্ধার ১১ পরিযায়ী পাখি

ফকিরহাটে বনবিভাগের অভিযান, উদ্ধার ১১ পরিযায়ী পাখি
বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

বাগেরহাটের ফকিরহাটের ফলতিতা বাজারে বনবিভাগের অভিযানে ১১টি পরিযায়ী পাখি উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা পাখিগুলো ইউএনও রোকনুজ জামানের নেতৃত্বে প্রকৃতিতে অবমুক্ত করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টার দিকে এ অভিযান চালানো হয়।

বনবিভাগ সূত্রে জানা গেছে, অভিযানের খবর পেয়ে পাখি শিকারি ও বিক্রেতারা পালিয়ে যায়। পরে বাজারের আশপাশে তল্লাশি চালিয়ে ছয়টি ক্যারেট ও চটের বস্তা থেকে ১০টি কালকুচ পাখি ও একটি কালিম পাখি উদ্ধার করে অভিযানকারী দলের সদস্যরা। উদ্ধারকৃত পাখিগুলো ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নেওয়া হয়। সেখান থেকে ইউএনও রোকনুজ জামানের নেতৃত্বে পাখিগুলো প্রকৃতিতে অবমূক্ত করা হয়।

পূর্ব সুন্দরবন বিভাগের বাগেরহাট সদর রেঞ্জ কর্মকর্তা রামকৃষ্ণ রতনের নেতৃত্বে অভিযানে বাগেরহাট সামাজিক বন বিভাগ, পূর্ব সুন্দরবন বিভাগ এবং বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সদস্যরা অংশ নেন।

রেঞ্জ কর্মকর্তা রামকৃষ্ণ রতন বলেন, পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী স্যারের নির্দেশে পরিযায়ী পাখি শিকার ও বিক্রির বিরুদ্ধে এ অভিযান চালানো হয়েছে। শীতের শুরুতে ফলতিতা বাজারে পাখি শিকার বন্ধে সচেতনতামূলক কার্যক্রম ও লিফলেট বিতরণ করা হয়েছিল। পরিযায়ী ও বুনো পাখি শিকার রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।