সুপ্রভাত ঢাকা

ফকিরহাটে ৮ ইউনিয়নের দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা কপিল কৃষ্ণ

ফকিরহাটে ৮ ইউনিয়নের দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা কপিল কৃষ্ণ
ফকিরহাটে ৮ ইউনিয়নের দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা কপিল কৃষ্ণ

বাগেরহাটের ফকিরহাট উপজেলার আটটি ইউনিয়নের বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বাগেরহাট-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী বাবু কপিল কৃষ্ণ মণ্ডল। এ সময় তিনি মণ্ডপ সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় ও অনুদান প্রদান করেন।

রোববার (১৮ অক্টোবর) সকাল ১১টায় উপজেলার আট্টাকী শীতলাতলা মন্দির পরিদর্শনের মধ্য দিয়ে তাঁর এ কর্মসূচি শুরু হয়। পরে পর্যায়ক্রমে বিভিন্ন ইউনিয়নের পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি।

এ সময় উপজেলা বিএনপির সভাপতি শেখ কামরুল ইসলাম গোরা, সাংগঠনিক সম্পাদক খান লিয়াকত আলীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কপিল কৃষ্ণ মণ্ডল বলেন, সব ধর্ম ও বর্ণের মানুষের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করা প্রয়োজন। নির্বিঘ্নে ধর্মীয় উৎসব উদযাপনে সবার সম্মিলিত প্রচেষ্টা জরুরি। তিনি আরও বলেন, গত বছরের তুলনায় এবার দুর্গাপূজায় নিরাপত্তাব্যবস্থা জোরদার ও সরকারি অনুদান বৃদ্ধি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এ বছর ফকিরহাট উপজেলার ৭০টি মন্দিরে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হচ্ছে।