সুপ্রভাত ঢাকা

ফিফার সদস্য দেশগুলোকে বড় অঙ্কের অর্থ দিতে চান ইনফান্তিনো

ফিফার সদস্য দেশগুলোকে বড় অঙ্কের অর্থ দিতে চান ইনফান্তিনো
ফিফার সদস্য দেশগুলোকে বড় অঙ্কের অর্থ দিতে চান ইনফান্তিনো

যথাযথ প্রশাসনিক প্রক্রিয়ার মাধ্যমে যে পরিমাণ অতিরিক্ত তহবিল দায়িত্বের সঙ্গে বিতরণ করা সম্ভব, তিনি তার সর্বোচ্চ পরিমাণকে সমর্থন করবেন। একই সঙ্গে অর্থ বিতরণে ন্যায্যতা, স্বচ্ছতা এবং নিরীক্ষাযোগ্য ব্যবস্থা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তিনি।

তিনি আরও জানান, কোনো একটি নির্দিষ্ট অঙ্ক দিয়ে আলোচনা শুরু করা সম্ভব হলেও সেটি বৈশ্বিক একটি নীতির জন্য যথেষ্ট নয়। এ কারণে ফিফার মহাসচিবকে সদস্য সংস্থাগুলোর দেওয়া প্রস্তাবগুলো একত্র করে একটি সমন্বিত মূল্যায়ন তৈরির নির্দেশ দিয়েছেন তিনি। সেই মূল্যায়ন ১৫ অক্টোবর ফিফা কাউন্সিলের বৈঠকে উপস্থাপন করা হবে।

সম্প্রতি ফিফার নগদ রিজার্ভ থেকে ২১১ সদস্যকে অন্তত ১ কোটি ডলার করে দেওয়ার আহ্বান জানিয়েছিল উয়েফা ও কনকাকাফ। তাদের এই প্রস্তাবের পরই বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।

এর আগে বিশ্বকাপের পর ফিফার ‘ফরওয়ার্ড এন্টারপ্রাইজ’ নামে একটি প্রাইভেট ইকুইটি পরিকল্পনা নিয়ে ফুটবল প্রশাসনের বিভিন্ন পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। ওই পরিকল্পনার আওতায় বিশ্বকাপসহ বিভিন্ন প্রতিযোগিতার বাণিজ্যিক ও টিকিটিং স্বত্ব পরিচালনার জন্য নতুন একটি কোম্পানি গঠনের প্রস্তাব ছিল। কোম্পানিটির ২১ শতাংশ শেয়ার একটি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের কাছে বিক্রির পরিকল্পনাও ছিল। তবে জাতীয় ফুটবল সংস্থাগুলোর তীব্র বিরোধিতার মুখে চার দিনের মধ্যেই প্রস্তাবটি বাতিল করা হয়।

প্রস্তাবটি বাতিল হলেও ইনফান্তিনো দাবি করেন, ফিফার অতিরিক্ত অর্থ সংগ্রহ এবং ফুটবলে আরও বেশি বিনিয়োগের সক্ষমতা তৈরির লক্ষ্যেই ওই বাণিজ্যিক প্রস্তাব দেওয়া হয়েছিল।

২০২৭ সালের মার্চে ফিফা সভাপতি হিসেবে চতুর্থ মেয়াদে নির্বাচনে লড়বেন ইনফান্তিনো। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী প্রার্থীদের ১৮ নভেম্বরের মধ্যে মনোনয়নপত্র জমা দিতে হবে।