পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) অধ্যয়নরত ঢাকা জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘ঢাকা স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’-এর ২০২৬-২০২৭ কার্যবর্ষের নতুন কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে শেখ জুলফিকার আলী প্রানন এবং সাধারণ সম্পাদক হিসেবে রায়হান সরকার হিরাকে মনোনীত করা হয়েছে। আগামী এক বছরের জন্য এ কমিটি দায়িত্ব পালন করবে।
নবগঠিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সুমিত কুমার শুভ, সানজিদা আক্তার নিশি ও রাহাত খান ইমন। সহ-সভাপতি হিসেবে রয়েছেন মাহিমা চৌধুরী, মো. সামস, কাজী আরাফাত রহমান, ফরহাদুল হক ফুয়াদ ও মো. সজিব মিয়া।
এ ছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন এস এম শাহরিয়ার, তৌহিদ হোসেন, ফাবিয়া ফরিদী, সাজ্জাদ হোসেন তুহিন, নুরুন নাহার এমি ও আবির আহমেদ রুদ্র। সাংগঠনিক সম্পাদক হিসেবে শিহাব ঢালী এবং সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে আসফিয়ার রায়হান, রামিসা ফারিহা অহনা ও মো. আশিকুর রহমান মনোনীত হয়েছেন।
নবগঠিত কমিটির উপদেষ্টা পরিষদে রয়েছেন পবিপ্রবির ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মাদ আতিকুর রহমান, অধ্যাপক ড. মো. সারোয়ার হোসেন, অধ্যাপক ড. মুহাম্মদ মাসুদুর রহমান, অধ্যাপক ড. খোকন হোসেন, অধ্যাপক ড. ইমরানুল ইসলাম, অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান মিয়া, সহযোগী অধ্যাপক মো. অহিদুল ইসলাম, সহযোগী অধ্যাপক মাহামুদুল হাসান, সহকারী অধ্যাপক জাকারিয়া আরেফিন ও সহকারী অধ্যাপক আরিফ উদ্দিন আহমেদ।
নবনির্বাচিত সভাপতি শেখ জুলফিকার আলী প্রানন বলেন, “সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ায় সংগঠনের সম্মানিত উপদেষ্টা, অ্যালামনাই ও সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। এ দায়িত্বকে আমি সম্মানের পাশাপাশি গুরুত্বপূর্ণ অঙ্গীকার হিসেবে দেখছি। সংগঠনকে আরও সুসংগঠিত, ঐক্যবদ্ধ ও শিক্ষার্থীবান্ধব হিসেবে গড়ে তোলাই হবে আমাদের অন্যতম লক্ষ্য।
বিশেষ করে, সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে কার্যকর যোগাযোগ ও মেলবন্ধন তৈরি করতে চাই। অভিজ্ঞ অ্যালামনাইদের পরামর্শ ও দিকনির্দেশনার মাধ্যমে বর্তমান শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে সহযোগিতা করতে চাই। সবার সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতায় সংগঠনকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা রাখছি।”

