সুপ্রভাত ঢাকা

পাঁচ ধাপে ইউপি নির্বাচন, শুরু ২১ জানুয়ারি

পাঁচ ধাপে ইউপি নির্বাচন, শুরু ২১ জানুয়ারি
পাঁচ ধাপে ইউপি নির্বাচন, শুরু ২১ জানুয়ারি

স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদের ভোট পাঁচ ধাপে করবে নির্বাচন কমিশন। প্রথম ধাপে ভোট হবে ২১ জানুয়ারি।

সোমবার সিইসি এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন ইসি কমিশন সভায় এ সিদ্ধান্ত নেয়।

বৈঠক শেষেসাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।

তিনি জানান, সাড়ে চার হাজার ইউপির মধ্যে পাঁচ ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম ধাপ ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপ ৪ ফেব্রুয়ারি, ৩য় ধাপ ২৯ এপ্রিল, ৪র্থ ধাপ ১৩ মে এবং পঞ্চম ধাপ ২৭ মে।

প্রথম ধাপে ৮০ উপজেলার ইউনিয়ন পরিষদের ভোট দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে।