গোপালগঞ্জের কোটালীপাড়ায় উপজেলা শিশু কল্যাণ বোর্ড সদস্যদের অর্ধবার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল-আরেফীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. কুমার মৃদুল দাস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাধন বল, উপজেলা শিক্ষা অফিসার শেখর রঞ্জন ভক্ত এবং ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশের প্রোগ্রাম অফিসার প্রণব সাহা।
সভায় বক্তারা শিশুদের সুরক্ষা, কল্যাণ এবং সার্বিক বিকাশে শিশু কল্যাণ বোর্ডের দায়িত্ব ও বিভিন্ন করণীয় দিক তুলে ধরে আলোচনা করেন।

