সুপ্রভাত ঢাকা

কোটালীপাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

কোটালীপাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
কোটালীপাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

গোপালগঞ্জের কোটালীপাড়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও সম্মাননা স্মারক বিতরণের মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

“করবো সমবায়, গড়বো দেশ—সবার জন্য বাংলাদেশ”—প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উপলক্ষে সকালে উপজেলা চত্বরে জাতীয় ও সমবায়ী পতাকা উত্তোলন করা হয়। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা হলরুমে গিয়ে শেষ হয়।

উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অফিসের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল-আরেফীন। স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা এস এম শরিফুল ইসলাম। সভায় স্থানীয় রাজনৈতিক নেতা, সমবায়ী, শিক্ষক ও সাংবাদিকরা বক্তব্য দেন।

বক্তারা সমবায়ের মাধ্যমে এলাকার অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। আলোচনা সভা শেষে সমবায় কার্যক্রমে বিশেষ অবদান রাখায় ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানকে সম্মাননা স্মারক দেওয়া হয়।