সুপ্রভাত ঢাকা

কাঁঠালিয়ায় ইয়াবাসহ আটক ১

কাঁঠালিয়ায় ইয়াবাসহ আটক ১
কাঁঠালিয়ায় ইয়াবাসহ আটক ১

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় ইয়াবাসহ আরিফুল ইসলাম (২০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার আমুয়া জিরো পয়েন্ট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাতে কাঁঠালিয়া থানা-পুলিশের একটি দল নৈশকালীন টহলে ছিল। এ সময় গোপন সংবাদের মাধ্যমে পুলিশ জানতে পারে, আমুয়া জিরো পয়েন্ট সংলগ্ন এক দোকানের সামনের পাকা রাস্তায় কয়েকজন মাদক কারবারি কেনাবেচার জন্য অবস্থান করছেন।

খবর পেয়ে এসআই মো. মোহন ও এসআই মো. সোহেল রানার নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়।

পুলিশ জানায়, বুধবার ভোররাত আনুমানিক আড়াইটার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে কয়েকজন দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় ধাওয়া দিয়ে আরিফুল ইসলামকে আটক করা হয়। পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তাঁর দেহ তল্লাশি করে সাদা পলিথিনে মোড়ানো ৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার আরিফুল ইসলাম কাঁঠালিয়া উপজেলার আমুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. নেছারউদ্দিন হাওলাদারের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু নাছের রায়হান বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে। আটক অভিযুক্তকে যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে পাঠানো হয়েছে।