সুপ্রভাত ঢাকা

কাজিপুরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন সিরাজগঞ্জের পুলিশ সুপার

কাজিপুরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন সিরাজগঞ্জের পুলিশ সুপার
কাজিপুরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন সিরাজগঞ্জের পুলিশ সুপার

সিরাজগঞ্জের পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু বিপিএম (বার) কাজিপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন। এ সময় তিনি রাতের বেলায় আইনশৃঙ্খলা রক্ষায় যানবাহন তল্লাশির জন্য ব্যবহৃত বাঁশকল ডিউটিও সরেজমিনে পরিদর্শন করেন।

শনিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত তিনি উপজেলার কয়েকটি পূজামণ্ডপ ঘুরে দেখেন। এ সময় পূজারি ও মন্দির পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

পরিদর্শনকালে পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পূজামণ্ডপে আগত দর্শনার্থীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা দেন পুলিশ সুপার।

এ সময় কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক এবং কাজিপুর পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক সমির দেব খোকনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।