সিরাজগঞ্জের কাজিপুরে স্কুলের শিক্ষার্থীদের মাঝে কোরআন শরীফ বিতরণ করা হয়েছে।
রবিবার (১৫ই নভেম্বর) সকালে উপজেলার সোনামুখী পাইলট কিন্ডার গার্টেন প্রি- ক্যাডেট মাদ্রাসা এন্ড হাই স্কুলের চতুর্থ শ্রেণির ২১ জন শিক্ষার্থীকে এই উপহার প্রদান করা হয়।
বিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে কোরআন বিতরণী সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠাতা পরিচালক আব্দুল মালেক রনু।
সহকারি শিক্ষক এফআই মানিকের সঞ্চালনায় অনুষ্ঠানে আব্দুল মালেক রনু বলেন, সাধারণ শিক্ষার পাশাপাশি ছোটবেলা থেকেই ধর্মীয় শিক্ষার ভিত্তি মজবুত করতেই এই উদ্যোগ নেয়া হয়েছে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষিকা পারভীন শিলা, সহকারী শিক্ষিকা মুন্নি, লাইজু, ববিতা, শিক্ষক কারিম, বিদ্যুৎ, তোহা, জাকারিয়া, জুয়েল রানা, তৌফিক, শিক্ষার্থী ও অভিভাবক উপস্থিত ছিলেন।

