সুপ্রভাত ঢাকা

কাজিপুরে সাড়ে আট হাজার কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ

কাজিপুরে সাড়ে আট হাজার কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ
সিরাজগঞ্জের কাজিপুরে সাড়ে আট হাজার কৃষকের মাঝে কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ করা হয়েছে

সিরাজগঞ্জের কাজিপুরে ২০২৬-২৭ অর্থবছরে সাড়ে আট হাজার কৃষকের মাঝে কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদরের আংশিক) আসনের সংসদ সদস্য সেলিম রেজা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, রবি মৌসুমে সরিষা, মসুর, খেসারি, চিনাবাদাম ও গমের বীজ এবং প্রয়োজনীয় সার ৭ হাজার ৪০০ কৃষকের মাঝে বিতরণ করা হয়। পাশাপাশি ৯০০ কৃষকের মাঝে বোরো ধানের বীজ ও সার দেওয়া হয়।

উপজেলা কৃষি অফিসের আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহানাজ পারভীন, সহকারী কমিশনার (ভূমি) নাঈমা জাহান সুমাইয়া, উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাসেল এবং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রবিউল হাসান প্রমুখ।