সুপ্রভাত ঢাকা

কাজিপুরে ফেসবুক পোস্টের পর আইটি টেকনিশিয়ানের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কাজিপুরে ফেসবুক পোস্টের পর আইটি টেকনিশিয়ানের ঝুলন্ত মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা পরিষদের তথ্য ও প্রযুক্তি অফিসে আউটসোর্সিংয়ের মাধ্যমে কর্মরত ফিল্ড আইটি টেকনিশিয়ান পাপ্পু দেবনাথের (নাম বয়স উল্লেখ নেই) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২ অক্টোবর) রাতে ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস দেওয়ার পর ডরমেটরির একটি কক্ষে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দরজা ভেঙে মরদেহ উদ্ধার করেন।

পাপ্পু ঠাকুরগাঁও সদর থানার জালালি গ্রামের চন্দন দেবনাথ ও সুমিতা দেবনাথের ছেলে।

কাজিপুর থানার ওসি মো. আব্দুর রাজ্জাক জানান, মরদেহের সুরতহাল ও ময়নাতদন্ত প্রক্রিয়াধীন। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।