সুপ্রভাত ঢাকা

কাজিপুরে দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

কাজিপুরে দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জের কাজিপুরে দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে

আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে সিরাজগঞ্জের কাজিপুরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহানাজ পারভীন। সভায় প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

ইউএনও শাহানাজ পারভীন বলেন, শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সমন্বয়ের মাধ্যমে কাজ করার আহ্বান জানান।

সভায় কাজিপুর থানার ওসি আব্দুর রাজ্জাক, উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক সমীর দেব খোকন, সদস্য সচিব মিলন দে, সদস্য রিপন কুমারসহ অন্যরা বক্তব্য দেন।

এ বছর কাজিপুর উপজেলায় মোট ২৩টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।