ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরতে চান বলে তার এক মুখপাত্র রয়টার্সকে জানিয়েছেন। তবে শেখ হাসিনা আসবেন কি আসবেন না, বাংলাদেশ বিমানে আসবেন, না ওদের বিমানে আসবেন, না হেঁটে আসবেন এই আলোচনা তার সঙ্গে নায়, ভারতের সঙ্গে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সচিবালয়ে সরকারের কর্মকাণ্ড তুলে ধরতে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, শেখ হাসিনা যদি বাংলাদেশে আসতে চান, তার সঙ্গে আমাদের কোনো আলোচনা নেই। আমি আবারও বলছি, কথাগুলো আমরা কনফার্ম করতে চাই; হাসিনা বাংলাদেশে আসবেন কি আসবেন না, এই আলোচনা হাসিনার সঙ্গে আমাদের না। এটা আমাদের সঙ্গে ভারতের আলোচনা।
তিনি বলেন, আমাদের একজন মারাত্মক জঘন্য ক্রিমিনাল, তার সাঙ্গপাঙ্গসহ আপনার ওখানে (ভারত) রয়েছেন। শেখ হাসিনা শুধু অ্যাকিউসড না, কনভিক্টেড। তার উপর বিচার প্রক্রিয়া শেষ হয়ে তিনি দোষী সাব্যস্ত হয়েছেন। সুতরাং শেখ হাসিনা আসবেন কি আসবেন না, বাংলাদেশ বিমানে আসবেন, না ওদের বিমানে আসবেন, না হেঁটে আসবেন, কীভাবে হস্তান্তর হবে- এই আলোচনা ভারতের সঙ্গে হবে।
উল্লেখ্য, দীর্ঘ দুই বছর ধরে নির্বাসিত থাকা ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরতে চান। তার এক মুখপাত্র আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) বার্তাসংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন। রয়টার্স বলেছে, ভারতে পালিয়ে যাওয়া হাসিনা এবারই প্রথমবার দেশে ফেরার তারিখ নির্ধারণ করেছেন। হাসিনার মুখপাত্র বলেছেন, তিনি চান বাংলাদেশের সরকারি বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্লেনে করে ফিরতে।
সৈয়দ মোজাম্মেল আলি নামে হাসিনার এ মুখপাত্র বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট যেহেতু হাসিনাকে ভারতে বাংলাদেশের বিমানে নিয়ে যাওয়া হয়েছিল। তিনি এখন বিমানে করে তাকে দিল্লি থেকে ঢাকায় ফেরার ব্যবস্থা করতে সরকারকে অনুরোধ জানিয়েছেন।
হাসিনার এ মুখপাত্র আরও বলেন, সংবিধান পরিপন্থি উপায়ে তাকে নির্বাসনে পাঠানোর পর, এখন সরকারের দায়িত্ব ১৬ ডিসেম্বর বিজয় দিবসের দিন তার ফেরার ব্যবস্থা করা।

