সুপ্রভাত ঢাকা

গ্রামীণ অবকাঠামো উন্নয়নে বেশি গুরুত্ব দিচ্ছে সরকার: জোনায়েদ সাকি

গ্রামীণ অবকাঠামো উন্নয়নে বেশি গুরুত্ব দিচ্ছে সরকার: জোনায়েদ সাকি
গ্রামীণ অবকাঠামো উন্নয়নে বেশি গুরুত্ব দিচ্ছে সরকার: জোনায়েদ সাকি

গ্রামীণ অবকাঠামো উন্নয়নকে অগ্রাধিকার দিচ্ছে সরকার বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি।

তিনি বলেন, বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে গ্রামীণ অবকাঠামো উন্নয়নের প্রকল্প বেশি রয়েছে।

বুধবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে একনেক বৈঠক শেষে পরিকল্পনা মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, আঞ্চলিক বৈষম্য কমিয়ে সুষম ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।

তিনি বলেন, বিভিন্ন সময়ে উন্নয়ন প্রকল্পের অগ্রাধিকারে পরিবর্তন আসে। কখনো সড়ক যোগাযোগ, কখনো মেট্রোরেল, কখনো পানি ব্যবস্থাপনা আবার কখনো গ্রামীণ অবকাঠামো গুরুত্ব পায়।

এবারের একনেকে গ্রামীণ অবকাঠামো উন্নয়নের প্রকল্প বেশি এসেছে। সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) আগামী এক মাসে এ ধরনের প্রকল্প আরও বেশি আসতে পারে।