সুপ্রভাত ঢাকা

গোল্ডস্যান্ডস গ্রুপের পৃষ্ঠপোষকতায় ‘রং ইন্টারন্যাশনাল স্টার অ্যান্ড বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬’

গোল্ডস্যান্ডস গ্রুপের পৃষ্ঠপোষকতায় ‘রং ইন্টারন্যাশনাল স্টার অ্যান্ড বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬’
গোল্ডস্যান্ডস গ্রুপের পৃষ্ঠপোষকতায় ‘রং ইন্টারন্যাশনাল স্টার অ্যান্ড বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬’

দেশের পর্যটন শিল্পে আন্তর্জাতিক মানের হোটেল নির্মাণ ও বিনিয়োগের পাশাপাশি এবার আন্তর্জাতিক বিনোদন ও সাংস্কৃতিক অঙ্গনেও সম্পৃক্ততা বাড়াচ্ছে গোল্ডস্যান্ডস গ্রুপ। এবার পর্যটন প্রতিষ্ঠানটির নিবেদনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘রং ইন্টারন্যাশনাল স্টার অ্যান্ড বিজনেস অ্যাওয়ার্ডস (RISBA) ২০২৬’। এ আয়োজনের মাধ্যমে বিনোদন, সংস্কৃতি ও ব্যবসায়িক অঙ্গনের গুণী ব্যক্তিত্বদের সম্মাননা জানানো হবে।

আগামী ১২ নভেম্বর, বৃহস্পতিবার, ঢাকার বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ কনফারেন্স সেন্টারের হল অব ফেমে অনুষ্ঠিত হবে জমকালো এ আয়োজন। রং প্রোডাকশনের উদ্যোগে আয়োজিত আয়োজনের অন্যতম প্রধান সহযোগী গোল্ডস্যান্ডস গ্রুপ।

ইতোমধ্যে ‘সেরা পরিচালক (ওয়েব সিরিজ)’ বিভাগে আনুষ্ঠানিক মনোনীতদের নাম ঘোষণা করা হয়েছে। এ বিভাগে মনোনয়ন পেয়েছেন তিন নির্মাতা—ভিকি জাহেদ, অমিতাভ রেজা চৌধুরী ও আসিফ চৌধুরী। ভিকি জাহেদ তাঁর ‘AKA’, অমিতাভ রেজা চৌধুরী ‘বোহেমিয়ান ঘোড়া’ এবং আসিফ চৌধুরী ‘ফ্যাকরা’ ওয়েব সিরিজের জন্য এ মনোনয়ন পেয়েছেন।

আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, কখন রহস্যের উন্মোচন করতে হবে আর কখন দর্শকদের কৌতূহলের মধ্যে রেখে দিতে হবে—তা একজন দক্ষ পরিচালকের অন্যতম বৈশিষ্ট্য। বাংলা ওয়েব সিরিজের প্রতিটি পর্বে দর্শকদের আগ্রহ ধরে রাখার অসাধারণ নির্মাণশৈলীর স্বীকৃতি হিসেবেই এ তিন নির্মাতাকে মনোনীত করা হয়েছে।

গোল্ডস্যান্ডস গ্রুপের পৃষ্ঠপোষকতায় এমন একটি আন্তর্জাতিক আয়োজন অনুষ্ঠিত হওয়াকে দেশের বিনোদন ও সাংস্কৃতিক অঙ্গনের জন্য ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। পর্যটন ও আতিথেয়তা খাতে বিনিয়োগের পাশাপাশি দেশের বিভিন্ন সৃজনশীল ও ইতিবাচক উদ্যোগের সঙ্গে সম্পৃক্ততার মাধ্যমে নিজেদের কার্যক্রমের পরিধি বিস্তৃত করছে প্রতিষ্ঠানটি। এ ধরনের আয়োজনের পৃষ্ঠপোষকতা দেশের শিল্প-সংস্কৃতি ও বিনোদন অঙ্গনের প্রতিভাবান ব্যক্তিদের স্বীকৃতি এবং আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের সাংস্কৃতিক পরিচিতি তুলে ধরতে ভূমিকা রাখবে।

উল্লেখ্য, গোল্ডস্যান্ডস গ্রুপ দেশের পর্যটন শিল্পে আন্তর্জাতিক মানের হোটেল নির্মাণে শীর্ষ বিনিয়োগকারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে। অন্যদিকে, রং প্রোডাকশনের আয়োজনে অনুষ্ঠিতব্য এবারের অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বিনোদন অঙ্গনের তারকা, নির্মাতা, সংস্কৃতিকর্মী ও ব্যবসায়ী ব্যক্তিত্বদের উপস্থিত থাকার কথা রয়েছে।