সুপ্রভাত ঢাকা

এলো পূজার গান ‘প্রিয় দুর্গা মা’

এলো পূজার গান ‘প্রিয় দুর্গা মা’
এলো পূজার গান ‘প্রিয় দুর্গা মা’

চলছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। শারদীয় এ উৎসবে মিলেমিশে একাকার হচ্ছেন অন্যরাও। আনন্দ, শান্তি আর সম্প্রীতির বার্তায় চলছে পূজা উদযাপন। এর আমেজ আরও কিছুটা বাড়িয়ে দিতে প্রকাশিত হচ্ছে নতুন নতুন গান।

গতকাল অন্তর্জালে এসেছে ‘প্রিয় দুর্গা মা’। রিভাইভ রেকর্ডস থেকে প্রকাশিত হয়েছে গানটি। এট গেয়েছেন বিশ্বজিৎ।

‘বছর ঘুরে আসছে আবার করবে আঁধার দূর/ শারদীয়া মেঘের ডানায় আগমনীর সুর/’-এমন কথার গানটি লিখেছেন মাহী ফ্লোরা। সুর করেছেন গায়ক বিশ্বজিৎ। সংগীতায়োজনে সব্যসাচী রনি।

গানচিত্র বানিয়েছেন রিংকু বর্মণ। ভিডিওতে অভিনয় করেছেন নিলাদ্র বিশ্বাস, লাব্বিকা নাওয়াজ সহিষ্ণুতা ও ইশিকা জাহিন।

শিল্পী বিশ্বজিৎ জানান, দুর্গাপূজার আমেজকে মানুষের মনে আরেকটু রঙিনভাবে পৌঁছে দিতে গানটি করেছেন তারা। এর কথা ও সুরে দেবী দুর্গার বন্দনা যেমন করা হয়েছে, তেমনি রয়েছে আনন্দ-উদযাপনের বাণী। তাই সাধারণ শ্রোতার মনে গানটি বিশেষভাবে দোলা দেবে বলে প্রত্যাশা শিল্পীর।