আওয়ামী ফ্যাসিবাদ, নৈরাজ্য ও পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবদল।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদের নেতৃত্বে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিলটি বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য দেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য আবদুল্লাহ হেল কাফি শাহেদ, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহিদ হোসেন মালাসহ স্থানীয় নেতারা।
বক্তারা বলেন, দেশকে অস্থিতিশীল করার যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় যুবদলের নেতাকর্মীদের সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে। এ সময় ওয়ার্ড, পাড়া-মহল্লা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তারা।
মিছিলে জেলা যুবদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন।

