সুপ্রভাত ঢাকা

বিশ্ববাজারে জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ

বিশ্ববাজারে জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ
ফাইল ছবি

আন্তর্জাতিক বাজারে কমেছে জ্বালানি তেলের দাম। ওয়েল প্রাইজ ডট কমের তথ্য অনুযায়ী, আজ ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারল ৮৮ ডলার ৭০ সেন্ট। যা গত ৩ মাসের মধ্যে সর্বনিম্ন।

অন্যদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট-ডব্লিউটিআইর দাম কমে ব্যারেলপ্রতি ৭৯ ডলার ৫৭ সেন্টে নেমেছে।

সংবাদসংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, বৈশ্বিক শেয়ারবাজারের দরপতন তেলের দাম কমার অন্যতম কারণ। বিশেষ করে এআই খাতে বিনিয়োগের সুফল নিয়ে উদ্বেগের কারণে আন্তর্জাতিক আর্থিক বাজারে নেতিবাচক পরিস্থিতি তৈরি হয়েছে।

তবে মধ্যপ্রাচ্যে জ্বালানি অবকাঠামো ও জাহাজে হামলার ঘটনার কারণে তেলের দামে বড় ধরনের পতনের সম্ভাবনা নেই।