সুপ্রভাত ঢাকা

বেনাপোল সীমান্তে আড়াই লাখ টাকার চোরাচালান পণ্য আটক

বেনাপোল সীমান্তে আড়াই লাখ টাকার চোরাচালান পণ্য আটক
বেনাপোল সীমান্তে আড়াই লাখ টাকার চোরাচালান পণ্য আটক

যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ২ লাখ ৫০ হাজার ৭০০ টাকা মূল্যের চোরাচালানি পণ্য আটক করেছে বিজিবি।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধীন বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্টের টহলদল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২২টি শাড়ি, ১টি থ্রি-পিস ও ৭৪টি কসমেটিকস সামগ্রী আটক করে।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, চোরাচালান ও মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।