“দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা” প্রতিপাদ্যকে সামনে রেখে বাগমারায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে ভবানীগঞ্জ বাজারে র্যালি অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মতিনুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না। সভায় উপজেলা প্রকৌশলী মুনছুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা আখতারুজ্জামান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুর-এ-শেফাসহ অন্যরা বক্তব্য দেন।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা শতাধিক প্রবীণ ব্যক্তি উপস্থিত ছিলেন। আলোচনা শেষে শারীরিক প্রতিবন্ধী শিশুদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়।

