বাগেরহাট আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুর্নীতি, অর্থ আদায়, অসৌজন্যমূলক আচরণ ও সময়মতো অফিসে উপস্থিত না থাকার অভিযোগ খতিয়ে দেখতে অভিযান চালিয়েছে দুদক।
মঙ্গলবার (১০ই নভেম্বর) দুপুরে দুদকের বাগেরহাট কার্যালয়ের উপপরিচালক আবুল কাইয়ুম হাওলাদারের নেতৃত্বে একটি দল এ অভিযান পরিচালনা করেন।
অভিযানের সময় কর্মকর্তাদের দায়িত্ব পালনের ধরন, সেবার মান ও সেবাগ্রহীতাদের অভিযোগের বিষয়ে খোঁজখবর নেওয়া হয়। অভিযোগ আছে, পাসপোর্ট করাতে এসে সাধারণ মানুষকে নানা সময় হয়রানির শিকার হতে হয়। এসবের সত্যতা যাচাই ও সেবাগ্রহীতাদের ভোগান্তির কারণ খুঁজতে দুদকের এই অভিযান গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। অনিয়মের পক্ষে দুদকের আনুষ্ঠানিক বক্তব্য প্রকাশ হয়নি।
দুদকের উপপরিচালক আবুল কাইয়ুম হাওলাদার বলেন সংগৃহীত তথ্য ও নথিপত্র প্রধান কার্যালয়ে পাঠানো হবে, পর্যালোচনা শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

