সুপ্রভাত ঢাকা

অধ্যক্ষের পদত্যাগ দাবিতে আজিমপুরে সড়ক অবরোধ

অধ্যক্ষের পদত্যাগ দাবিতে আজিমপুরে সড়ক অবরোধ
অধ্যক্ষের পদত্যাগ দাবিতে আজিমপুরে সড়ক অবরোধ

অধ্যক্ষের পদত্যাগের দাবিতে আজিমপুর সড়কের দু’পাশ বন্ধ করে আন্দোলন করছেন রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের (সাবেক গার্হস্থ্য অর্থনীতি কলেজ) শিক্ষার্থীরা। শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১০টা থেকে এ অবস্থান কর্মসূচি পালন করছেন তারা।

শিক্ষার্থীরা জানান, অবরুদ্ধ অধ্যক্ষ ডক্টর মেহেরুন্নেছাকে ছাড়াতে রাতে পুলিশ তাদের শিক্ষার্থীদের ওপর লাঠি চার্জ করেছে এবং নিরস্ত্র শিক্ষার্থীদের ওপর হামলা করেছে। এতে তাদের বেশ কয়েকজন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

এর আগে, বৃহস্পতিবার সকাল থেকেই ডক্টর মেহেরুন্নেছাকে নিজ কার্যালয়ে অবরুদ্ধ রেখেছিলো শিক্ষার্থীরা। পরে রাতে অবরুদ্ধ অধ্যক্ষকে পুলিশি সহয়তায় নিয়ে যাওয়া হয়। মূলত অনিয়ম, স্বেচ্ছাচারিতা, আবাসিক হলের আসন বাতিলের হুমকির অভিযোগ এবং অডিটোরিয়ামের বিদ্যুৎ বিল বাবদ ১২ হাজার ৬০০ টাকা জরিমানা দাবি করায় ক্ষুব্ধ হন শিক্ষার্থীরা।