সুপ্রভাত ঢাকা

আশুলিয়ায় শ্রমিককে মারধরের প্রতিবাদে মানববন্ধন

আশুলিয়ায় শ্রমিককে মারধরের প্রতিবাদে মানববন্ধন
আশুলিয়ায় শ্রমিককে মারধরের প্রতিবাদে মানববন্ধন

ঢাকার সাভারের আশুলিয়ার ভাদাইলে পোশাক শ্রমিক শাজাহানের ওপর হামলার প্রতিবাদ ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে বাইপাইল বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির সভাপতি মো. ফরিদুল ইসলামের নেতৃত্বে এতে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা অংশ নেন।

বক্তারা অভিযোগ করেন, রোববার সন্ধ্যায় ভাদাইল এলাকায় শাজাহানকে তুলে নিয়ে মারধর করা হয়। এ ঘটনায় স্থানীয় নেতা ও চেয়ারম্যান প্রার্থী আব্দুল গফুর মিয়ার লোকজন জড়িত বলে তারা দাবি করেন। জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

তবে অভিযোগ অস্বীকার করে আব্দুল গফুর মিয়া বলেন, তিনি ঘটনা সম্পর্কে কিছু জানেন না। ঢাকায় থাকায় পরে বিষয়টি জেনে জানাবেন।