সুপ্রভাত ঢাকা

আশুলিয়ায় হাবিব এগ্রোর নাইট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত

আশুলিয়ায় হাবিব এগ্রোর নাইট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত
আশুলিয়ায় হাবিব এগ্রোর নাইট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত

খেলাধুলাকে ভালোবাসি, মাদক ছেড়ে মাঠে আসি’—এই স্লোগানকে সামনে রেখে সাভারের আশুলিয়ায় মেসার্স হাবিব এগ্রো সলিউশনের উদ্যোগে নাইট ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত ৭টায় আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের বগাবাড়ী বাজার এলাকায় আনারকলি মোড়সংলগ্ন আলমগীরের বাগানবাড়ী খেলার মাঠে এ উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামসোনা ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. জাকির হোসেন মুন্সী। টুর্নামেন্টের উদ্বোধন করেন আশুলিয়া থানা কৃষক দলের সদস্য সচিব মো. আবুল হোসাইন মুন্সী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেসার্স হাবিব এগ্রো সলিউশনের স্বত্বাধিকারী ও আশুলিয়া থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. ইসমাইল হাবিব। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আশুলিয়া থানা ছাত্রদল নেতা মো. সোহেল ভূঁইয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া থানা তাঁতী দলের সাধারণ সম্পাদক মো. হারুন উর রশিদ মন্ডল, সহ-সভাপতি উজ্জল মুন্সি,আশুলিয়া থানা কৃষক দলের নেতা ওসমান গণি, ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি মামুন আহাম্মেদ ও সহ-সাধারণ সম্পাদক মো. নাজমুল মীর।

আয়োজকরা জানান, যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি এবং পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণদের মাঠমুখী করা ও সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি করতেই এ নাইট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

স্থানীয় ক্রীড়াপ্রেমীরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, খেলাধুলাকেন্দ্রিক এমন আয়োজন তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করবে এবং মাদকমুক্ত সমাজ গঠনে সহায়ক ভূমিকা রাখবে।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এ টুর্নামেন্টের মাধ্যমে এলাকার তরুণদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বে এবং পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হবে।