সুপ্রভাত ঢাকা

আওয়ামী লীগ থেকে সাবেক উপজেলা চেয়ারম্যানের পদত্যাগ

আওয়ামী লীগ থেকে সাবেক উপজেলা চেয়ারম্যানের পদত্যাগ
আওয়ামী লীগের সদস্যপদসহ দলটির সব পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন গোপালগঞ্জ কাশিয়ানী উপজেলার সাবেক চেয়ারম্যান মো. জানে আলম মিয়া (বিরু)

গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্যপদসহ দলটির প্রাথমিক সদস্যপদ ও সব সাংগঠনিক পদ থেকে স্থায়ীভাবে পদত্যাগের ঘোষণা দিয়েছেন কাশিয়ানী উপজেলার সাবেক চেয়ারম্যান মো. জানে আলম মিয়া (বিরু)।

শুক্রবার (২৩ অক্টোবর) রাতে এক লিখিত বিবৃতিতে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। তিনি কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে জেলা আওয়ামী লীগের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বিবৃতিতে জানে আলম মিয়া জানান, বয়সজনিত কারণে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হাঁটুর ব্যথাসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন তিনি। পাশাপাশি পারিবারিক সমস্যার কারণেও রাজনীতি চালিয়ে যাওয়া তাঁর পক্ষে সম্ভব হচ্ছে না। তাই স্বেচ্ছায় ও কারও চাপ ছাড়াই তিনি আওয়ামী লীগ এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পদ থেকে স্থায়ীভাবে পদত্যাগ করেছেন।

তিনি আরও জানান, আওয়ামী লীগের সঙ্গে আর কোনো সম্পর্ক রাখবেন না এবং অন্য কোনো রাজনৈতিক দলেও যোগ দেবেন না। জীবনের বাকি সময় আল্লাহর ইবাদত ও পরিবারের সদস্যদের সঙ্গে শান্তিতে কাটাতে চান তিনি।