সুপ্রভাত ঢাকা

৪ উইকেট নিয়ে ম্যাচসেরা, তবুও পুরস্কার নিতে গিয়ে অস্বস্তিতে ছিলেন কুলদীপ

৪ উইকেট নিয়ে ম্যাচসেরা, তবুও পুরস্কার নিতে গিয়ে অস্বস্তিতে ছিলেন কুলদীপ
ফাইল ছবি

থিরুভানান্থাপুরামে গত রোববার ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে হারিয়েছে ভারত। সফরকারীদের ২৯৫ রানের জবাবে তারা ২ উইকেট হারিয়ে ৪২তম ওভারে জয় নিশ্চিত করে। বল হাতে কুলদীপ যাদব, আর ব্যাটিংয়ে বিরাট কোহলি—দুজনের দাপটে তিন ম্যাচের সিরিজে দারুণ শুরু হয়েছে মেন ইন ব্লুদের।

প্রথমে কুলদীপ বোলিংয়ে নেমে ৪০ রান দিয়ে নেন চার উইকেট। ১০ ওভার করে একটি মেডেনও দেন তিনি। তারপর কোহলির ৮৮ বলে ১৩৯ রানের অপরাজিত ইনিংসে জিতে যায় ভারত। শুবমান গিলও করেন শতক। এই তিন জনের মধ্যে ম্যাচসেরা কাকে দেওয়া যায়, তা নিয়ে দোটানায় পড়াই স্বাভাবিক। শেষ পর্যন্ত কোহলি-গিলকে ছাপিয়ে কুলদীপ জেতেন ম্যাচসেরার পুরস্কার।

ওয়েস্ট ইন্ডিজের জন ক্যাম্পবেল (৬২) ও জাস্টিন গ্রিভসের (১০১) গুরুত্বপূর্ণ দুটি উইকেট তুলে নিয়ে রানের লাগাম টেনে ধরেন কুলদীপ। শাই হোপও তার শিকার হন। ওয়েস্ট ইন্ডিজকে ৩০০ করতে না দেওয়ায় তার অবদান অনস্বীকার্য। তাই তার ম্যাচসেরা হওয়া নিয়ে প্রশ্ন থাকার কথা নয়। কিন্তু তিনি নিজেই অস্বস্তিতে পড়ে গিয়েছিলেন।

২৯৬ রানের লক্ষ্যে নেমে শুবমান ও কোহলি দুজনেই সেঞ্চুরি করেছেন। তাদের ছাপিয়ে ম্যাচসেরা হয়ে কুলদীপ বলেন, ‘শুবমান ও কোহলি ভাইয়ের ব্যাটিং খুবই ভালো লেগেছে। তাদের কাছ থেকে এগুলো ছিল বিশেষ ইনিংস। বিরাট ভাইকে যেভাবে ব্যাটিং করতে দেখলাম, তারপর ম্যাচসেরার পুরস্কার নিতে গিয়ে অস্বস্তি লেগেছে। এটা ছিল অসাধারণ ইনিংস।’