রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে ৪৬৫ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৩১টি মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।
শনিবার ডিএমপির এক প্রেস বিজ্ঞপ্তির মধ্যে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ৪৫ জন, লালবাগ বিভাগ ৩৯ জন, ওয়ারী বিভাগ ৬৫ জন, মতিঝিল বিভাগ ৪৭ জন, তেজগাঁও বিভাগ ৮৩ জন, মিরপুর বিভাগ ১০৯ জন, গুলশান বিভাগ ৪৬ জন, উত্তরা বিভাগ ২৭ জন, গোয়েন্দা বিভাগ ৩ জন ও সিটিটিসি বিভাগ ১ জনকে গ্রেফতার করেছে। অভিযানকালে ৬৪৩ পিস ইয়াবা, ৬০ কেজি ৩০০ গ্রাম গাঁজা, ২১ গ্রাম হেরোইন, ৪ হাজার ৭০০ পিস টাপেন্টাডোল ট্যাবলেট, ১১টি মোবাইল ফোন ও ১টি ট্রাক উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

