সুপ্রভাত ঢাকা

জাতীয় সমবায় দিবসে কাজিপুরে আলোচনা সভা

জাতীয় সমবায় দিবসে কাজিপুরে আলোচনা সভা
জাতীয় সমবায় দিবসে কাজিপুরে আলোচনা সভা

সিরাজগঞ্জের কাজিপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রবিবার (৮ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাঈমা জাহান সুমাইয়া। এতে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ কর্মকর্তা মিজানুর রহমান, কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা খালেদুজ্জামান খান, পল্লী উন্নয়ন কর্মকর্তা ও বিশেষ অতিথি ওয়াহিদুজ্জামান মিনু। অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী পরিদর্শক ও অডিট অফিসার মো. তারিকুল ইসলাম।

এবারের দিবসের প্রতিপাদ্য ‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’। আলোচনা সভায় বক্তারা বলেন, সমবায়ের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, আত্মনির্ভরশীলতা অর্জন ও সাধারণ মানুষের আর্থসামাজিক উন্নয়ন সম্ভব। দেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে সমবায় কার্যক্রম আরও গতিশীল ও সম্প্রসারণের ওপর তাঁরা গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সমবায়ীসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।