সুপ্রভাত ঢাকা

মাদারগঞ্জ সমবায় সমিতির গ্রাহকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

মাদারগঞ্জ সমবায় সমিতির গ্রাহকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
মাদারগঞ্জ সমবায় সমিতির গ্রাহকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

জামালপুরে মাদারগঞ্জ সমবায় সমিতির গ্রাহকদের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালের সামনে মাদারগঞ্জ সমবায় সমিতির গ্রাহকদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মারুফ আহম্মেদ মানিক, অ্যাডভোকেট আমজাদ আলী, আরিফুল ইসলাম, জুয়েল রানা,শিবলুল বারী রাজু।

এ সময় বক্তারা জানান, মাদারগঞ্জে শতাধিক সমবায় সমিতি তাদের ৩২ হাজার গ্রাহকের কাছে থেকে প্রায় ৭শ কোটি টাকা নিয়ে রাতের আধারে পালিয়ে যায়। ফলে অধিক মুনাফার আশায় সমবায় সমিতিতে নগদ টাকা আমানত রেখে ছিল তারা আজ নিঃস্ব হয়ে পড়েছে।

আমানতের টাকা ফেরত পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা। পাশাপাশি সমবায় সমিতির পরিচালকদের দ্রুত আইনের আওতায় এনে গ্রেপ্তারের দাবি জানান।

উল্লেখ্য, মাদারগঞ্জ সমবায় সমিতির গ্রাহকরা তাদের আমানতের টাকা ফেরত চেয়ে সম্প্রতি মাদারগঞ্জ উপজেলা পরিষদ ঘেরাও করলে গ্রাহকদের ওপর হামলা চালানো হয়। হামলায় অনেকেই আহত হন। এতে ক্ষুব্ধ গ্রাহকরা মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন।