সুপ্রভাত ঢাকা

কচুয়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজারদের প্রশিক্ষণ

কচুয়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজারদের প্রশিক্ষণ
কচুয়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজারদের প্রশিক্ষণ

বাগেরহাটের কচুয়া উপজেলায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) সকাল ৯টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কচুয়া আয়োজনে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ২ দিনব্যাপী এই প্রশিক্ষণ চলবে ১০ ও ১১ অক্টোবর।

প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা নির্বাহী অফিসার আমির সালমান রনি। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার, কচুয়া ও চিতলমারী উপজেলার তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারবৃন্দ, কচুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম তৌহিদুল ইসলাম, কচুয়া প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

প্রশিক্ষণে ফ্যামিলি কার্ডের সঠিক তথ্য সংগ্রহ, যাচাই-বাছাই ও বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।