সুপ্রভাত ঢাকা

নিশ্চিত গোলে বাধা, লাল কার্ড পাওয়া খেলোয়াড়ের ওপর চটলেন ইয়ামাল

নিশ্চিত গোলে বাধা, লাল কার্ড পাওয়া খেলোয়াড়ের ওপর চটলেন ইয়ামাল
নিশ্চিত গোলে বাধা, লাল কার্ড পাওয়া খেলোয়াড়ের ওপর চটলেন ইয়ামাল

ছোট ডি বক্সের সামনে বল পেলেন লামিনে ইয়ামাল। তারপর ঢুকে গেলেন বক্সে। সামনে শুধু ইংল্যান্ডের গোলকিপার জেমস ট্রাফোর্ড। পেছন থেকে তাকে টেনে ধরলেন এলিয়ট অ্যান্ডারসন। লাল কার্ডও দেখানো হলো ইংল্যান্ড মিডফিল্ডারকে, কিন্তু নিজের মেজাজ ধরে রাখতে পারেননি ইয়ামাল।

বক্সের মধ্যে এই কিশোর ফুটবলারকে ফাউল করে শাস্তি পায় ইংল্যান্ড। লাল কার্ড দেখে ৬৩ মিনিটে ১০ জনের দল হয়ে যায় সফরকারীরা। সেই পেনাল্টি থেকে মিকেল ওয়ারজাবাল ব্যবধান ৩-১ এ কমান।

অ্যান্ডারসন লাল কার্ড দেখার আগেই ইয়ামাল উঠে দাঁড়িয়ে তার দিকে তেড়ে যান এবং মুখোমুখি হয়ে রেগে গিয়ে বলতে থাকেন, ‘বোকা, বোকা’।

ওই গোলের পর যেন জেগে ওঠে স্পেন। ৭৫ মিনিটে ব্যবধান কমাতে আবার ইয়ামাল দারুণ ভূমিকা রাখেন। তার নিখুঁত ক্রস থেকে বদলি খেলোয়াড় নিকো উইলিয়ামস গোল করেন। ম্যাচের শেষ মুহূর্তে স্পেনের কয়েকটি প্রচেষ্টা রুখে দিয়ে সমতা ফেরাতে দেননি ট্রাফোর্ড।