জন আব্রাহাম অভিনীত এবং হর্ষবর্ধন রানে সহ-অভিনীত ‘ফোর্স ৩’ সিনেমার ছয় বছর পর আবারও একসঙ্গে দেখা যাবে জন ও নোরাকে।
বলিউডের জনপ্রিয় নৃত্যশিল্পী নোরা ফাতেহি সিনেমার একটি বিশেষ আইটেম গানে পারফর্ম করতে যাচ্ছেন।
বলিউড হাঙ্গামার এক প্রতিবেদনে বলা হয়েছে, সিনেমাটির অ্যাকশনধর্মী ও বাণিজ্যিক আবেদন মাথায় রেখে গানটি বড় পরিসরে নির্মাণের পরিকল্পনা করেছেন নির্মাতারা। এ বিষয়ে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, উচ্চশক্তির পরিবেশনা ও জমকালো সংগীত আয়োজনের মাধ্যমে গানটিকে দর্শকদের জন্য বিশেষ আকর্ষণীয় করে তোলার পরিকল্পনা রয়েছে। এ জন্যই নোরাকে বিশেষ একটি নাচের গানের জন্য নেওয়া হয়েছে।
তবে গানটি নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি নির্মাতারা। গানটির অন্যান্য বিস্তারিত তথ্যও গোপন রাখা হয়েছে।
এর আগে জন আব্রাহামের সঙ্গে একাধিক জনপ্রিয় গানে কাজ করেছেন নোরা। ২০১৮ সালে ‘সত্যমেব জয়তে’ সিনেমার ‘দিলবার’ গানের মাধ্যমে তাঁদের উল্লেখযোগ্য যৌথ কাজ শুরু হয়।
পরে ২০১৯ সালে ‘বাটলা হাউস’ সিনেমার ‘ও সাকি সাকি’ এবং ২০২১ সালে ‘সত্যমেব জয়তে ২’ সিনেমার ‘কুসু কুসু’ গানে একসঙ্গে দেখা যায় তাদের।

