টাঙ্গাইলের মির্জাপুরে নীল সাগর এক্সপ্রেসের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর বিভিন্ন স্টেশনে ট্রেন আটকা পড়েছে। এ অবস্থায় দুর্ভোগে পড়েছেন এ ট্রেনের যাত্রীরা।
বিষয়টি নিশ্চিত করেছেন মির্জাপুর মহেড়া রেলওয়ে স্টেশন মাস্টার সোহেল রানা।
তিনি বলেন, বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা নীল সাগর এক্সপ্রেসটি চিলাহাটির দিকে যাচ্ছিল৷ এ সময় ট্রেনটি মির্জাপুরের মহেড়া রেল স্টেশন এলাকায় পৌঁছালে পেছনের একটি বগির চাকা লাইন থেকে সড়ে যায়। এতে ট্রেনটি লাইনচ্যুত হয়। এর ফলে ব্লক পয়েন্ট ক্ষতিগ্রস্ত হওয়ায় এ অঞ্চলের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এতে বিভিন্ন স্টেশনে ট্রেন আটকা রয়েছে।

