সুপ্রভাত ঢাকা

টাঙ্গাইলে ‘সবার জন্য বাংলাদেশ’ এর আহ্বায়ক কমিটি গঠিত

টাঙ্গাইলে ‘সবার জন্য বাংলাদেশ’ এর আহ্বায়ক কমিটি গঠিত
টাঙ্গাইলে ‘সবার জন্য বাংলাদেশ’ এর আহ্বায়ক কমিটি গঠিত

টাঙ্গাইলে অরাজনৈতিক সংগঠন ‘সবার জন্য বাংলাদেশ’র ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে অ্যাডভোকেট জামাল উদ্দিনকে আহ্বায়ক ও সাজ্জাদ কাদির সোহেলকে সদস্য সচিব করা হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) টাঙ্গাইল ক্লাবে আয়োজিত এক মতবিনিময় সভায় এ কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটির যুগ্ম-আহ্বায়করা হচ্ছেন- শাহ সুফী দুলাল মাহমুদ খন্দকার (পীর সাহেব, সারওয়ারি কালামিয়া দরবার শরীফ), খন্দকার মাসুদ পারভেজ (সভাপতি, টাঙ্গাইল জেলা সাংবাদিক জোট), কবি জসিম সরকার (সাবেক সাধারণ সম্পাদক, টাঙ্গাইল জেলা বাউল শিল্পী), বিমল চন্দ্র সরকার (সাধারণ সম্পাদক, পূজা উদযাপন কমিটি টাঙ্গাইল জেলা শাখা), মনির হক চিশতী, ওসমান মোল্লা পীর এবং তুহিনুর রহমান লিটন। যুগ্ম-সদস্য সচিব মো. ইব্রাহিম, আবু সায়েম ও অ্যাডভোকেট আমজাদ উদ্দিন। সদস্যরা হচ্ছেন- আব্দুল আউয়াল খান চিশতী, সাইফুল্লাহসহ অন্যরা।

নবগঠিত ‘সবার জন্য বাংলাদেশ’ এর উপদেষ্টারা হচ্ছেন- অধ্যাপক দেবাশীষ দেব (সভাপতি, উদিতি টাঙ্গাইল), শফিকুল ইসলাম (সাধারণ সম্পাদক, কালিহাতী উপজেলা শিক্ষক সমিতি), সমরেশ পাল (সাধারণ সম্পাদক, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ) ও সিরাজুল ইসলাম (রিজু বাউলা)।

সভায় সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান মূল প্রবন্ধ উপস্থাপন করেন। বক্তারা বলেন, ধর্ম-বর্ণ ও দল-মতনির্বিশেষে সবার অধিকার প্রতিষ্ঠা এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ স্লোগানে আয়োজিত সভায় সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।