সুপ্রভাত ঢাকা

কোটালীপাড়ায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত

কোটালীপাড়ায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত
কোটালীপাড়ায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত

‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’ প্রতিপাদ্যে গোপালগঞ্জের কোটালীপাড়ায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১৩ অক্টোবর) উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সকালে র‍্যালিটি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ শেষে ‘লাল শাপলা’ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফীনের সভাপতিত্বে এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী।

এ সময় উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা ও স্থানীয় বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী সাত শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। পুরস্কারপ্রাপ্তরা হলো—ভাস্কর দাস, আনিসা ইবনাত, প্রতিভা ভক্ত, পিনাকী বাড়ৈ, অথৈ ঢালী, মারিয়া রহমান ইনা ও জানাইয়া।