সুপ্রভাত ঢাকা

বাসাইলের সুন্না স্কুলে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

বাসাইলের সুন্না স্কুলে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
বাসাইলের সুন্না স্কুলে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

টাঙ্গাইলের বাসাইলের সুন্না আব্বাছিয়া উচ্চ বিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।

শনিবার (১৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার কাউলজানী ইউনিয়নের সুন্না আব্বাছিয়া উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে ওই স্কুলে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

‎এসময় সুন্না আব্বাছিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক মোশারফ হোসেন, সিনিয়র সহকারী শিক্ষক বেলায়েত হোসেন, জান্নাতুল ফেরদৌসী, সহকারী শিক্ষক আলেকজান্ডার আজাদ মিয়া, আলমগীর হোসেন, লতিফ রেজাসহ ওই বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও ছাত্র- ছাত্রীরা উপস্থিত ছিলেন।

‎কর্মসূচির অংশ হিসেবে স্কুলের বিভিন্ন স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয় এবং ডেঙ্গু রোগের বাহক এডিস মশার বংশবিস্তার রোধে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়।