সুপ্রভাত ঢাকা

টাঙ্গাইলে বিলুপ্তপ্রায় ফলজ ও বনজ বৃক্ষরোপণ কর্মসূচি

টাঙ্গাইলে বিলুপ্তপ্রায় ফলজ ও বনজ বৃক্ষরোপণ কর্মসূচি
টাঙ্গাইলে বিলুপ্তপ্রায় ফলজ ও বনজ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ প্রকৃতি ফিরিয়ে আনার লক্ষ্যে টাঙ্গাইলে বিলুপ্তপ্রায় বিভিন্ন ফলজ ও বনজ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে টাঙ্গাইল সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহীন মিয়া।

বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন ‘মূর্খ সংঘ’ আয়োজিত এ কর্মসূচিতে ইউএনও বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়। তিনি সবাইকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান।

সংগঠনটির উদ্যোক্তা মোস্তাক আহমেদ রানা বলেন, পরিবেশ সুরক্ষা ও জলবায়ু সহনশীল বাংলাদেশ গড়তে তাদের বৃক্ষরোপণ কার্যক্রম ভবিষ্যতে আরও বিস্তৃত করা হবে।

এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল্লাহ আসিফ খান শেলী, ব্যবসায়ী ও যুবদল নেতা নাজমুল আহসান নোমান, সংগঠনের উদ্যোক্তা মোস্তাক আহমেদ রানা ও নূর হাসিয়া খান উপস্থিত ছিলেন।