সুপ্রভাত ঢাকা

টাঙ্গাইলে ৩৮০ পিস ইয়াবা ও ২০ লিটার চোলাই মদ জব্দ

টাঙ্গাইলে ৩৮০ পিস ইয়াবা ও ২০ লিটার চোলাই মদ জব্দ
টাঙ্গাইলে ৩৮০ পিস ইয়াবা ও ২০ লিটার চোলাই মদ জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

টাঙ্গাইলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৩৮০ পিস ইয়াবা ও ২০ লিটার চোলাই মদ জব্দ করা হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টাঙ্গাইলের পরিদর্শক শিবনাথ কুমার সাহার নেতৃত্বে কান্দাপাড়া যৌনপল্লীর পাশে অভিযান চালানো হয়। এ সময় সুজনের বাড়িতে তল্লাশি চালিয়ে ইয়াবা ও চোলাই মদ জব্দ করা হয়।

পরিদর্শক শিবনাথ কুমার সাহা জানান, গোপন সংবাদের ভিত্তিতে সুজনের বাড়িতে অভিযান চালানো হয়। তবে অভিযানের সময় সুজন পালিয়ে যায়। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।