সুপ্রভাত ঢাকা

শিবপুরে পিকআপ-সিএনজি সংঘর্ষে আহত ৫

শিবপুরে পিকআপ-সিএনজি সংঘর্ষে আহত ৫
নরসিংদীর শিবপুরে পিকআপ-সিএনজি সংঘর্ষে আহত ৫

নরসিংদীর শিবপুরে পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ পাঁচজন আহত হয়েছেন। শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে ইটাখোলা-মনোহরদী আঞ্চলিক সড়কের বান্ধারদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পিকআপ ভ্যান ও অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হলে অটোরিকশাটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে অটোরিকশার চালকসহ পাঁচজন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে পাঠান।

আহতদের মধ্যে সিএনজিচালক মোবারক এবং শিবপুরের মাছিমপুর গ্রামের সাকিবুল ও তাঁর স্ত্রী মিমের পরিচয় পাওয়া গেছে। আহত অপর দুজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

শিবপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. রাকিবুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছে পুলিশ।