সুপ্রভাত ঢাকা

শেখ হাসিনাকে নরসিংদীতে দাওয়াতের দুই দিন পর আটক ছাত্রলীগ নেতা

শেখ হাসিনাকে নরসিংদীতে দাওয়াতের দুই দিন পর আটক ছাত্রলীগ নেতা
শেখ হাসিনাকে নরসিংদীতে দাওয়াত দিয়ে দুই দিন পর জনতার হাতে আটক ছাত্রলীগ নেতা আব্দুর রহমান

নরসিংদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় থাকার অভিযোগে ছাত্রলীগ নেতা আব্দুর রহমানকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা। মঙ্গলবার (২৪ নভেম্বর) রায়পুরা উপজেলায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে জেলার বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল-মিটিংসহ বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন আব্দুর রহমান। সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নরসিংদীতে দাওয়াত দেওয়ার কথাও বলেছিলেন তিনি। এ বক্তব্য দেওয়ার মাত্র দুই দিনের মাথায় রায়পুরায় স্থানীয় জনতার হাতে আটক হন তিনি।

স্থানীয়দের অভিযোগ, নরসিংদীতে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির পেছনেও সক্রিয় ভূমিকা ছিল আব্দুর রহমানের। তবে তার বিরুদ্ধে ওঠা এসব অভিযোগের বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

মঙ্গলবার তাকে আটক করার পর স্থানীয়রা পুলিশের কাছে হস্তান্তর করেন।

এদিকে, ছাত্রলীগ নেতা আব্দুর রহমানের আটকের ঘটনায় রায়পুরাসহ জেলার বিভিন্ন এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।